1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ভাওয়াল রেঞ্জে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির স্বল্প মেয়াদি বাগানের চারাগাছ রোপণ।

রুবেল মাহামুদ গাজীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩১৩ Time View

ভাওয়াল রেঞ্জে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির স্বল্প মেয়াদি বাগানের চারাগাছ রোপণ

রুবেল মাহামুদ গাজীপুর জেলা প্রতিনিধি

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে গাজীপুর ভাওয়াল রেঞ্জের বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির স্বল্প মেয়াদি বাগানের চারাগাছ রোপণ করা হয়েছে।

পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সদর উপজেলার ভবানীপুর পিঙ্গাইল এলাকায় ৭৫ একর স্বল্প মেয়াদি বাগানের উদ্বোধন করা হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এ স্বল্প মেয়াদি ২৫ একর নতুন বাগান ও তৃতীয় আবর্তের ৫০ একর বাগানের শুভ উদ্বোধন করেন।

এর আগে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান,রিসোর্ট, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জবর দখল হওয়া বন বিভাগের জমি উদ্ধার করে দেশীয় বিরল ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতি সহ বনজ ও ফলজ চারা রোপন করা হয়।

এ বাগান সৃজনের ফলে পরিবেশ ও ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবাদী সংগঠনের নেতা কর্মীরা।

তারা মনে করেন একদিকে যেমন পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে ঠিক অন্যদিকে এলাকার জনসাধারণসহ স্থানীয় উপকারভোগীরা আর্থিক ও সামাজিক উন্নয়নে উপকৃত হবে এবং বনজ সম্পদ রক্ষায় পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে। তার ফলে ভাওয়ালের বন পূর্বের অবস্থানে ফিরে আসবে।

বাগানের চারাগাছ রোপণের সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, রাজেন্দ্রপুর পশ্চিম বিট, কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা, বারুইপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেত্রী মনিষা বর্মনসহ অন্যান্য ব্যক্তিবর্গরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews