1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে চারা বিতরণের মাধ্যমে একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে বীরগঞ্জ পৌরসভা ও সুজালপুর ইউনিয়নের শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাস’-এর সদস্যদের সম্মিলিত উদ্যোগে প্রায় ৫০টি লেবুর ও ৫০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচীটি বীরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে সফলভাবে সম্পন্ন হয়। এর মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।

বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, বৃক্ষ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ আমাদের শ্বাস নেওয়ার উপযোগী বায়ু নিশ্চিত করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে দূষণ রোধে সহায়তা করে। এই পৃথিবী কেবল আবাসস্থল নয়, আমাদের অস্তিত্বের শিকড়ও।

উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানান,
গাছ লাগান, প্লাস্টিক বর্জন করুন ও দূষণ রোধে এগিয়ে আসুন—একটি নিরাপদ ভবিষ্যতের জন্য।

এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য বীরগঞ্জ এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। পরিবেশবান্ধব এমন কার্যক্রম আগামী প্রজন্মকে একটি সবুজ, সুস্থ ও টেকসই পৃথিবী উপহার দিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews