1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

বিরামপুরে পুলিশ সাদা পোশাকে মাদক জব্দ করতে জনতার হাতে রক্তাক্ত

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

বিরামপুরে পুলিশ সাদা পোশাকে মাদক জব্দ করতে জনতার হাতে রক্তাক্ত

 

দিনাজপুর বিরামপুরে পুলিশ সাদা পোশাকে মাদক জব্দ করতে জনতার হাতে রক্তাক্ত হয়েছে বলে জানা যায়। উক্ত ঘটনায় আজ (১৩ অক্টোবর -২৩) এমন ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন বিনাইল ইউনিয়নে। সাদা পোশাকে ‘মাদক’ জব্দ করতে গিয়ে রক্তাক্ত পুলিশ আহত পুলিশ সদস্য মেহেদি হাসান বিরামপুর থানা পুলিশ সাদা পোশাকে মাদক জব্দ করতে গিয়ে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনায় মেহেদি হাসান নামে এক পুলিশ সদস্য রক্তাক্ত জখম হয়েছে বলে জানা যায়।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা এলাকায় ভারতীয় সীমান্তের কাছেই এ ঘটনা ঘটেছে। আহত মেহেদি হাসান বিরামপুর থানায় কনস্টেবল পদে কর্মরত। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন,বুধবার রাতে বিনাইল ইউনিয়নের দেশমা এলাকায় সাদা পোশাকে মাদক জব্দ করতে আসেন বিরামপুর থানার তিন জন সদস্য। তাদের পরনে পুলিশের পোশাক ছিলনা। এমন অবস্থায় স্থানীয় বেশ কয়েকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে করে পুলিশ সদস্য মেহেদি হাসান নাকে আঘাত পেয়ে আহত হন। পরে পুলিশের অন্য সদস্যরা এসে তাদের কে উদ্ধার করেন। বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিনাইল ইউনিয়নের দেশমা এলাকায় মাদকের কারবার চলছে। এমন সংবাদে সেখানে উপস্থিত হলে স্থানীয় বেশকিছু মানুষ আমরা পুলিশ নয় বলে প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত লোকজন বাগবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে কনস্টেবল মেহেদির নাকে কিছুটা আঘাত পেয়ে রক্তাক্ত হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান আমাদের লোকজন স্থানীয়দের ঝগড়া নিরসন করতে গিয়ে আহত হয়েছে। এর বেশি তেমন কিছু না।

এবিষয়ে স্হানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা জানান,বিরামপুর থানার বেশ কিছু পুলিশ সদস্য প্রতিনিয়ত এমন কাজ করে থাকেন। এতে করে জনগণ কঠিন ভীত হয়ে পড়ে আর্থিক লেনদেন করে থাকেন ফলে জনগণ ক্ষতির সম্মুখীন হন বলে জানান। তবে স্বচ্ছ ভাবে আইনের প্রভাব জনগনের মাঝে তুলে ধরলে আইনের প্রতি সকলের পূর্ণ শ্রদ্ধা ফিরিয়ে আসবে। তারা আরও জানান,জনসাধারণ বিপদে পড়লে পুলিশের কাছে যায়। কিন্তু যখন পুলিশ বেপরোয়া হয়ে ওঠে তখন তারা যাবে কোথায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews