1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ আটক তিন

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩২৫ Time View

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ আটক তিন

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১১৬ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তিন চোরা কারবারী কে আটক করেছে বিজিবি।

সোমবার (১৫মে) রাত ১টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী জামগ্রাম এলাকার বেলাল সরকারের ছেলে হানিফ সরকার (৩৫), হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রেজাউল করিম (৫৫), একই উপজেলার বোয়ালদার (নওপাড়া) গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মনিরুল হক(৫০)।

বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার (১৫মে) রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী বিওপির টহল কমান্ডার নায়েক রিংকু রঞ্জন সুত্রধর এর নেতৃত্বে সীমান্ত পিলার ৩০৩/৩-এস (জিআর- ৮২২১৮৩, ম্যাপসীট নং ৭৮/সি-১৫) থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মটর সাইকেলে করে মাদক বহন করার সময় রুন্দ্রানী রাস্তার পাশে তাদের আটক করে তল্লাশি চালালে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল, ০৩টি সীমকার্ড এবং ০১টি প্লাষ্টিকের বস্তাসহ ওই তিন চোরা কারবারিকে আটক করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল জব্দ করে ওই তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ তিন হাজার পনের টাকা। জব্দকৃত মালামাল সহ আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, ২৯বিজিবি’র একটি টহলদল সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটক ব্যক্তিদের আদাল‌তে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews