1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

পলাশবাড়ীর বেতকাপা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের অনাস্থা

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩০৬ Time View

পলাশবাড়ীর বেতকাপা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের অনাস্থা

মিলন মন্ডল, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ৯ মেম্বার অনাস্থা দিয়েছেন।

৩ এপ্রিল বেতকাপা ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অনাস্থার আবেদন করেন। এদিন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বিষয়টি জানান অভিযোগকারী ইউপি সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা সদস্যদের ক্ষমতা খর্ব করে স্বেচ্ছাচারিতা করে পরিষদ চালাচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্নসাৎ ও প্রকল্পে অনিয়ম,ইউপি সদস্যদের হুমকি ধামকি,পরিষদের নীতিমালা না মানা,মাসিক মিটিং না করা,পরিষদের বাৎসরিক হিসাব এবং সম্মানী ভাতা পরিশোধ না করা। যেমন, ২০২১-২২ অর্থ বছরে ১% এর উত্তোলনকৃত টাকা ভূয়া কার্যক্রম দেখিয়ে অর্থ আত্নসাৎ। জম্মনিবন্ধনে ফি বেশি নেওয়া।২০২১-২২ অর্থ বছরে ভিজিএফএ চাল কম দেওয়া। ২০২৩-২৪ অর্থ বছরে ভিজিডির তালিকা প্রনয়ণে চাকুরীজীবি,ব‍্যবসায়ী ও অর্থশালী ব‍্যক্তিদের কার্ড করে দেওয়া।ইউনিয়ন পরিষদের ট‍্যাক্সের টাকা পরিষদের হিসেব নাম্বারে না রেখে নিজের একাউন্টে রাখা। টিসিবির কার্ড নিজের কাছে রেখে মাল উত্তোলন করা। ২০২১-২২ অর্থ বছরে ৪০ দিনের কর্মসূচিতে অন‍্যজনের নাম দিয়ে টাকা উত্তোলন করা। অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কর্তনসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি করে আসছেন।
অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যরা হলেন,সোহেল রানা,আবু তাহের সরকার,মোরশেদ আলম,আব্দুল মালেক আকন্দ, মোস্তাফিজার রহমান,ময়নুল হক মন্ডল,বাদশা মিয়া,আতোয়ারা বেগম ও রওশন আরা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন,এবিষয়ে একটি আবেদন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ)অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews