1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

পরীক্ষার মাধ্যমে নেতা নির্বাচিতঃ

মোঃ আতাউর রহমান  স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩০ Time View

পরীক্ষার মাধ্যমে নেতা নির্বাচিতঃ

 

 

রংপুরের বদরগন্জ উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে আসতে চাওয়া পদ প্রত্যাশীদের নেতা হওয়ার আগে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭) অক্টোবর বিকালে গোপালপুর শেকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়। পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বদরগন্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিম নেতা হতে ও নেতা বানাতে এমন ব্যতিক্রমী কার্যক্রম। বেশ প্রশংসা কুড়াচ্ছে ছাত্র সংগঠনটি।

 

সংশ্লিষ্টরা জানান, গোপালপুর ইউনিয়নের ছাত্রলীগের ২০ জন পদ প্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। ৪০ নম্বরের লিখিত এই পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছিলো ৩০ মিনিট সময়। পরীক্ষার হলের দায়িত্বে ছিলেন,ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, রেজাউল করিম পান্না, আজমল হোসেন, ফারুক হোসেন বাবু,সহ ৬ নেতা। সেই পরীক্ষার খাতা এখনো কাটা হয়নিঅ দেওয়া হয়নি রেজাল্ট। প্রক্রিয়া অব্যহত রয়েছে।

 

পরীক্ষায় নেওয়ার সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাকাব্বের হোসেন জয়, সভাপতি নাফিউল ইবনে সরকার মিম বলেন, আমি ছাত্ররাজনীতি করি। এই সংগঠনটি একটি মেধাবীদের সংগঠন তাই অনেকেই নেতা হতে চায়। তবে পরীক্ষা পদ্ধতিটি অনেক ভালো হয়েছে। যারা মাঠে ভালো করবে, পরীক্ষায় ভালো করবে, তারাই নেতা হবে।

 

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, বদরগন্জ উপজেলায় আমাদের কর্মীসভা ছিলো। অনেকেই পদ পেতে আগ্রহী ছিলেন। সে কারণে, কর্মীসভা শেষে তাদের জীবন বৃত্তান্ত আমরা গ্রহণ করি। এরপর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এই দুইটি বই থেকে প্রশ্ন করে তাদের পরীক্ষা নেওয়া হয়।

 

সাব্বির বলেন, বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে। আগামীতেও এই প্রক্রিয়া অব্যাহত রাখবো।

 

রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল বলেন, আমরা এই বিশেষ প্রক্রিয়া চালু করলাম। জেলা উপজেলা ও ইউনিয়নের সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করবো।

 

উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট বলেন উপজেলা ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। আমার মনে হয় এর মধ্যে দিয়ে অভিজ্ঞ এবং গুণসম্পন্ন নেতা বেছে নেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews