1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

রিয়াজুল হক সাগর,রংপুরঃ
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৭৭ Time View

পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
রিয়াজুল হক সাগর,রংপুর ।
রংপুরে শ্রদ্ধাঞ্জলী, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(৯ মে) সকালে রংপুরের পীরগঞ্জের ফতেপুরে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের পক্ষ থেকে তাঁর কবর জিয়ারত, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সকালে পুষ্পমালা অর্পন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রসিদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফা সালোয়া ডিনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, জেলা আওয়ামীলীগের আহবায়ক সায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাসেমসহ পীরগঞ্জ উপজেলা প্রশাসন, ড. ওয়াজেদ মিয়ার পরিবার, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সেখানে কবর জিয়ারত ও দোয়া করা হয়।
এছাড়াও দিনব্যাপী জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।
২০০৯ সালের ৯ই মে বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ড. এম এ ওয়াজেদ মিয়া মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews