1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

নীলফামারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

তপন দাস নীলফামারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৩৬ Time View

নীলফামারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌরসভার কয়ানিজ পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মিজানুর রহমান বাবু নামে এক ফটোস্টুডিও মালিকের লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ । নিহত মিজানুর রহমান বাবু উক্ত এলাকার মৃত রুস্তম আলীর ছেলে, এবিষয়ে সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান মিজানুর রহমান বাবু এক জন ভালো মানুষ ছিলো এবং তিনি একটি সুনাম ধন্য ফটোস্টুডিও এর মালিক ও। আর আজ সকালে আমরা শুনতে পারি যে সে মারা গেছে ঘরের জানালায় ওড়না পেচিয়ে তবে আমরা আরো শুনতে পারি যে সে নাকি স্টোক করে মারা গেছে এমন একটি মিথ্যা প্রচারণা চালাছিলো তার পরিবারের লোক জন পরে তার পরিবারের লোকেরাই বলেন তার লাশ ঘরের জানালায় ওড়না পেচিয়ে ঝুলানো ছিল ।
এবিষয়ে ব্যবসায়ী মিজানুর রহমান বাবুর পরিবারের লোকের সাথে কথা হলে তারা জানান বাবু দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এবং সে ২ বার স্টোক ও করেছিলো । চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো তাই তারা হতাশা গ্রস্ত ছিলো । সেই কারনে হয়তো সে আত্মাহত্যা করেছে আর তার সন্তান দের ভবিষ্যৎ চিন্তা করে। আরো একটি সুত্রে জানা যায় যে মিজানুর রহমান বাবু ও তার স্ত্রীর মধ্যে বহুদিন ধরে মনমালিন্য হয়ে আসছিলো তার স্ত্রী সাবিনা বেগম তাকে বিভিন্ন ভাবে আর্থিক দৈন্যদশার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করতো ও সবার সামনে অপমান করতো আর আজ সোমবার সকালে ও তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এমন ঘটনাটি ঘটে ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সৈয়দপুর – কিশোরগঞ্জ সার্কেল) সারোয়ার আলম এর সাথে কথা হলে তিনি বলেন সুরতহাল তদন্তে আত্মাহত্যা বা স্টোক করে মারা যাওয়ায় কোন লক্ষ্মণ পায় নি চিকিৎসক তাই মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য মিজানুর রহমান বাবুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে আমরা বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ মিজানুর রহমান বাবু সৈয়দপুর উপজেলা পরিষদের সামনের মেনন ফটোস্টুডিও এর মালিক ও এক মেয়ে এবং দুই ছেলে সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews