1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

নবীগঞ্জের কারখানা গ্রামে প্রশাসনের বাঁধা নিষেধ উপেক্ষা করে সরকারী রাস্তা জবরদখল করে দেয়াল নির্মাণ এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে

নিজস্ব প্রতিবেদক-
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৭২ Time View

নবীগঞ্জের কারখানা গ্রামে প্রশাসনের বাঁধা নিষেধ উপেক্ষা করে সরকারী রাস্তা জবরদখল করে দেয়াল নির্মাণ এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামে সরকারী রাস্তা জবরদখল করে ও প্রশাসনের লোকজনের বাঁধা নিষেধ উপেক্ষা করে জোরপূর্বক দেয়াল নির্মাণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ জানাযায়, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে কারখানা গ্রামবাসীর পক্ষে জিলু মিয়া নামের এক ব্যক্তি গত ৪ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের তাৎক্ষণিক নির্দেশে থানা পুলিশ ও সার্ভেয়ার ঘটনাস্থলে পরিদর্শন করেন, এমনকি জবরদখলকারীদের সরকারি জায়গায় দেয়াল নির্মাণে বাঁধা নিষেধ করলেও তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ও প্রশাসনের বাধা নিষেধ উপেক্ষা করে আবারো দেয়াল নির্মাণ শুরু করেন৷ এঘটনায় গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷ অভিযোগে উল্লেখ ও গ্রামবাসী অনেকেই বলেন,উপজেলার ওই গ্রামের নামদার মিয়া,ছুফি মিয়া,লতিব মিয়া, রাকিব মিয়া সহ তাদের পক্ষের লোকজন কর্তৃক গ্রামের ও সরকারী গোপাট,খাল রকম ভূমি যাহা গ্রামবাসী সহ এলাকার জনসাধারণ ও যানবাহন চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন হতে ব্যবহার করে আসছেন এলাকাবাসী৷ বিবাদীগন গত ৩১ মার্চ সকাল ৮ ঘটিকায় উক্ত রাস্তা জবরদখল করার উদ্দেশ্য ঘর দরজা নির্মাণ সহ বাউন্ডারী দেয়াল নির্মাণ করে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন৷ এঘটনায় গ্রামবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অবহিত করে বাধা প্রদান করলেও সামাজিক বিচার পঞ্চায়েত অমান্য করে দেয়াল নির্মাণ চালাতে থাকে প্রভাবশালীরা৷ অবশেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৫ এপ্রিল বুধবার দুপুরে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস,আই ফজলুল হক ও উপজেলা সার্ভেয়ার হাবিবুর রহমান সহ একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে জবরদখলকারীদের দেয়াল নির্মাণে বাঁধা প্রদান করলেও তারা প্রশাসনকে সাফ জানিয়ে দেয় কাজ তারা করবেই৷ এতে উপস্থিত সরকারী সার্ভেয়ার, পুলিশ সহ পঞ্চায়েত পক্ষের লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ যে কোনো সময় এনিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷ এ ঘটনায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল৷ এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার এঁর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,কেহ্ই আইনের উর্ধ্বে নন,জবরদখলকারীরা যদি সার্ভেয়ার ও পুলিশের বাঁধা না মানেন, তাহলে আমরা পরবর্তীতে কঠোর আইনী পদক্ষেপ নেবো৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews