1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩০৬ Time View

নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী (৩২) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রোববার (১৪ মে) বেলা ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কালিয়ার সাতবাড়িয়া গ্রামের ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল হোসেন, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্যা। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুই আসামি পলাতক আছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী কৃষি জমিতে পানি দেয়ার জন্য স্থানীয় দোকানে ডিজেল কিনতে যান। এ সময় আসামিরা স্লুইচগেটের পাশে ওত পেতে সোবহান ফরাজীকে কুপিয়ে হত্যা করে। গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়েব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। ১৫ জনের স্বাক্ষ্য প্রদান শেষে বিচারক এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য আসামিদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews