1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

তিস্তার বুকে উদ্বোধন হলো স্বপ্নের মওলানা ভাসানী সেতু

মোঃ দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৫ Time View

মোঃ দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর বুকে নির্মিত বহুল প্রতীক্ষিত মওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফলক ও ম্যুরাল উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে সেতুর দক্ষিণ প্রান্তে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সজীব ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহামদ, নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধি।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ৯৮৫ কোটি টাকা ব্যয়ে সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে ও চীনা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এর বাস্তবায়নে নির্মিত হয়েছে ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই আধুনিক সেতু। এতে রয়েছে ২৯০টি পাইল, ৩০টি পিলার ও ২৮টি স্প্যান।
সেতুটি চালু হওয়ায় ঢাকার দূরত্ব কমবে প্রায় ১৩০ কিলোমিটার এবং যাতায়াত সময় সাশ্রয় হবে অন্তত ৪ ঘণ্টা। স্থানীয়দের প্রত্যাশা, এ সেতু উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews