
সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রাণবন্ত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কালির পাঠ পার্টি অফিস থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি চৈতন্য বাজার প্রদক্ষিণ করে মিলিত হয়। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে, উচ্ছ্বাসে আর দলীয় পতাকার রঙে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এইচ এম নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক সাজু মিয়া, যুবদলের সদস্য সচিব সবুজ সরকার বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ এবং ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান।বক্তারা আবেগঘন বক্তব্যে বলেন, বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য। এ দলই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এ সংগঠন আজও সংগ্রামের মশাল হাতে ধরে রেখেছে। বর্তমান স্বৈরাচারী শাসনের অন্ধকারে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোই মানুষের শেষ আশ্রয়স্থল।সভায় নেতারা আরো প্রতিজ্ঞা করেন, “যত বাধা আসুক, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে মাঠে থাকব।”র্যালি ও আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি প্রমাণ করে দিয়েছে— বিএনপি আজও জনগণের হৃদয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামে।