1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ডিমলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল রাজস্বখাতে নেয়ার স্মারকলিপি প্রদান

মোঃ আব্দুল হামিদ সরকার (নীলফামারী) জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৪৩৯ Time View

ডিমলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল রাজস্বখাতে নেয়ার স্মারকলিপি প্রদান

মোঃ আব্দুল হামিদ সরকার
(নীলফামারী) জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল রাজস্বখাতে নেয়ার দাবিতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশের ডিমলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

(১০ই মে/২৩) দুপুর ২টায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ডিমলা উপজেলা শাখার পক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. ইয়াকুব আলী উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, উপজেলা মডেল কেয়ার টেকার মো. আলাকুল ইসলাম, উপজেলা সাধারণ কেয়ার টেকার মো. মকছেদুর রহমানসহ ডিমলা উপজেলার ২১৭ টি কেন্দ্রের শিক্ষকগণ।

সংগঠনের সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২শে মার্চ মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিগত ১৯৯৬ সালে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ষষ্ঠ পর্যায়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন। বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার সাতশত ৬৮টি কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লাখ ১৪ হাজার দুইশত জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে।

আমরা সকলে পরিবার পরিজন নিয়ে অল্প বেতনে কেন্দ্রগুলো পরিচালনা করছি। সকল জনবল রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হলো। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নেক হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের দফতরে পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন।।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews