1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

চুরি যাওয়া মালামাল সহ চোর চক্রের ৬ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩১৬ Time View

চুরি যাওয়া মালামাল সহ চোর চক্রের ৬ সদস্য আটক

 

 

নীলফামারীর জলঢাকায় চোর চক্রের ৬ সদস্যকে চুরির মালামাল সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

২৮ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় আটককৃতদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

 

 

অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই উজ্জ্বল, এসআই আকতার হোসেন, গোলজার হোসেন, জুয়েল, এএসআই মাইদুল ইসলাম, নুরুল হুদা, হারুন,মিনহাজ, মামুন সহ পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন পৌর সভার আমরুল বাড়ী এলাকার মৃত মানিক মিয়ার ছেলে শাহিনুর রহমান ওরফে কালা চোর (৩৫), ইজারউদ্দিন এর ছেলে সাজু মিয়া (৩৪)।

 

বগুলাগাড়ি বাবুল্লা পাড়া এলাকার আব্দুল হকের ছেলে রবিউল ইসলাম (৪০)। কদমতলী জোড়াপুল এলাকার সালাউদ্দিন এর ছেলে আব্দুল করিম (২৮)। বটতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমীন (২৫)। মৃত তেফেল উদ্দিন এর ছেলে জাহেনূর ইসলাম।

 

গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি করা ৬ টি বাইসাইকেল, ২টি মোটর, ২টি টিউবওয়েল, ১ টি ২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি এবং ২ বস্তা সাইকেলের ভাংরি যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

 

তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এবিষয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মুক্তারুল আলম গনমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সচেষ্ট আছে। এ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews