1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ৩ শ্রমিক নিহত

মোঃ হানিফ মাদবর, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২১১ Time View

 

মোঃ হানিফ মাদবর, স্টাফ রিপোর্টারঃ

নির্মাণাধীন ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের বকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তাঁরা সবাই নির্মাণশ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার রড বহুতল ভবনের ছাদে ওঠানোর সময় অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চলন লাইনের সঙ্গে লোহার রডের সংস্পর্শ হয়। এ সময় আগুনের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ঘটনার পর নির্মাণাধীন ভবনের সামনে ভিড় করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘কারখানার ভেতর থেকে ডাকচিৎকার শুনে এসে দেখি তিনজন রডের সঙ্গে ঝুলে আছেন। এরপর আমরাসহ অন্য শ্রমিকেরা তাঁদের বাঁচানোর জন্য চেষ্টা করি। কিন্তু তাঁদের ছাড়ানো সম্ভব হয়নি। তাঁদের ছাড়াতে গিয়ে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহিম খান বলেন, ‘এই কারখানায় আমার অধীনে ৬০ জন নির্মাণশ্রমিক কাজ করছেন। আজ সকালের দুর্ঘটনায় তিনজন শ্রমিক মারা গেছেন।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা জানতে পারিনি। নিহতদের শরীর ঝলসে গেছে। উদ্ধারের সময় তিনটি মরদেহ বালুর নিচে ঢাকা ছিল।’
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আরমাদা স্পিনিং মিলস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা সাহিনুর রহমান বলেন, ‘রড ওঠানোর সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি কারখানায় গিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিই।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান মিয়া বলেন, ‘ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews