1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

ঈদে নিজ খামার থেকে ২০০ টি গরু বিক্রির আশা শাহিনের

রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩১৬ Time View

 

নোয়াখালীর সদর উপজেলার মান্নাননগর সংলগ্ন পশ্চিম চর উরিয়া গ্রামের “মানফাত মিট ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্ম” নামে খামারটিতে এখন বৃহত্তর নোয়াখালীর বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে নোয়াখালী জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন । তার সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন নতুন খামারিরা।
এলাকার খামারটি দৃষ্টি কাড়ছে সবার। পুরো খামারটিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। শেডের ভেতরে প্রতিটি গরুর জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়েছে আলাদা আলাদা চৌবাচ্চা। রয়েছে গরুর গোসল, চিকিৎসা ও প্রজননের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
এখানে গরু মোটাতাজা ও দুগ্ধ উৎপাদনের জন্য ৮০টি শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরু দিয়ে যাত্রা শুরু হয় মানফাত মিট ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্মের। এখানে বড় গরু থেকে শুরু করে ছোট ছোট গরুও রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন গমের ভুসি, মুগডাল ভুসি, মসুর ভুসি, সয়াবিন খৈল, কাঁচা ঘাস, খড় ও লবণ ছাড়াও দেশীয় বিভিন্ন দানাদার খাবার দেওয়া হয় গরুকে।
খামারটির যাত্রা শুরু হয় ৭০টা গরু দিয়ে । এর মধ্যে ১২টি দুধের গরু ছিল। বর্তমানে ২৫০টি গরু রয়েছে। এখানে বড় গরু থেকে শুরু করে ছোট ছোট গরুও রয়েছে। সব গরুকে দেশিও খাবারের মাধ্যমে লালন-পালন করা হচ্ছে । বর্তমানে গোখাদ্যের দাম বেশি হওয়ায় আমাদের সামগ্রিক খরচ ও বেড়ে গেছে বলে জানান তিনি।
কর্মরত শ্রমিকরা বলেন, আমরা আটজন কর্মচারী গরুগুলোর যত্ন নিই। সপ্তাহে দুই দিন ব্লিসিং পাউডার ও চুন দিয়ে খামার পরিষ্কার করে রাখি। শুধু গরু কেনার জন্য নয়, অনেকেই শখ করে খামার দেখতে আসেন। মশা-মাছি বা কোনো রকমের দুর্গন্ধ নেই খামারে। সুন্দর পরিবেশ আর আধুনিক উপায়ে গরু পালন করি আমরা।

শিহাব উদ্দিন শাহিন বলেন, নোয়াখালীতে প্রথম আমি লাইভ ওয়েট স্কেলে গরু বিক্রি শুরু করি, পরে আমার দেখাদেখি অন্যরাও শুরু করেছে। আমি মনে করি বাজারে গেলে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হওয়ার শঙ্কা থাকে। কোরবানির হাটে দালাল থাকে, তারা মানুষকে বিভ্রান্তিতে ফেলে। খামারে এলে পছন্দের গরু লাইভ ওয়েট স্কেলে কিনতে পারে। আমরা শতভাগ সুষ্ঠু ও সুঠাম দেহের গরু দিয়ে থাকি। আমি ঈদুল আজহা উপলক্ষে ২০০ টি গরু বিক্রির আশা রাখছি। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews