1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ

সুন্দরগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে নিয়ে পালাতক

বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৫৮ Time View

সুন্দরগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে নিয়ে পালাতক

বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামী বিদেশে থাকার সুযোগ নিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। প্রবাসী স্বামীর বন্ধু প্রেমিকের হাত ধরে বাবার বাড়ী থেকে পালাতক স্ত্রী। ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও ইরাক প্রবাসী সফিউলের স্ত্রীর খোঁজ এখনো মেলেনি। ঘটনাটি ঘটেছে উপজেরার ছাপরহাটি ইউনিয়নের দক্ষিন মরুয়াদহ গ্রামে। প্রবাসী সফিউল ইসলাম ওই গ্রামের আব্দুল হামিদ আলীর পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, ইরাক প্রবাসীর ঘনিষ্ট বন্ধু ওই গ্রামে মৃত. ফরলার রহমানের পুত্র আঙ্গুর মিয়া। সফিউল ইসলাম বিদেশে যাওয়ার পর থেকেই বিভিন্ন কারনে আঙ্গুর মিয়া তার বাড়ীতে আশা যাওয়া করতো। আর আশা যাওয়ার এক পর্যায় প্রবাসীর স্ত্রী তাহমিনা বেগমের সঙ্গে আঙ্গুরের পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন স্ত্রী। র্দীঘ ১ বছর থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক প্রবাসী জানতে পারলে স্ত্রীকে ফোনে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু স্বামীর কোনো কথা কানে না নিয়ে বাবার বাড়ীতে ঘুরতে যাওয়ার কথা বলে আঙ্গুরের সঙ্গে পালিয়ে যায়। সে সময় শশুর বাড়ীর সহযোগিতায় তাহমিনাকে উদ্ধার করে স্বামীর বাড়ীতে ফিরে আসেন স্ত্রী। আবারও শশুর বাড়ীতে ঘুরতে যায় তাহমিনা । তাহমিনা উপজেলার বেলকা ইউনিয়নের জহরুলের মোড় গ্রামের ফরিজল মিয়া কন্যা। গত ২৬ মে রোজ বৃহস্পতিবার আবারও বাবার বাড়ী থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তাহমিনা বেগম।

গতকাল বুধবার (৩১ মে) সকালে তাহমিনা পিতা ফরিজল হক ও সফিউলের পিতা আব্দুল হামিদ থানায় উপস্থিত হয়ে হারানোর অভিযোগ করেন।

ইরাক প্রবাসীর বাবা আব্দুর হামিদ বলেন, আমার পুত্র সফিউল ইসলামের সঙ্গে ১২ বছর পূর্বে তাহমিনার পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের সংসার জীবনে ৬ বছরের একটি কন্যা সন্তান আছে। বিয়ের ৭ বছর পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে আমার ছেলে ইরাক চলে যায়। এরপর করোনা ভাইরাসের কারণে সে ৫ বছর হলো এখনো দেশে আসতে পারেনি । এই সুযোগে তাহমিনা বেগম আমার ছেলের বন্ধু আঙ্গুর মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, গত ২৬ রমজান তাহমিনা তার বাবা বাড়ী থেকে আঙ্গুরের সঙ্গে পালিয়ে গিয়েছিলো আমরা তাগমিনার বাবাকে সাথে নিয়ে তাকে উদ্ধার করে ঘরে তুলে নিয়ে ছিলাম। ঈদের পর তাহমিনা ও তার মেয়ে কে নিয়ে বাবা বাড়ীতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার ২৬ মে বাবার বাড়ী থেকে উধাও হয়ে যায় । পরে জানতে পারি সে তার প্রেমিক আঙ্গুরের হাত ধরে আবারও পালিয়ে গেছে। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাচ্ছি না।

ঘটনার সত্যতা শিকার করে তাহমিনার বাবা ফরিজল হক জানান, এক বছর থেকে এই ঘটনা জানতে পরে আমার মেয়ে কে অনেক বুঝিয়েছি এর আগেও একবার আমার বাড়ী থেকে ওই ছেলে সঙ্গে পালিয়ে গিয়েছিলো আবারও আমার বাড়ী থেকে সেই ছেলের হাত ধরে পালিয়ে গেলো নিজের সন্তান ফেলে আমি এখন তাদের কি জবাব দিবো।

প্রবাসী সফিউল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, তার স্ত্রী তাগমিনা বেগম গত দুইবছর পূর্বে জমি কেনার কথা বলে ৩ লক্ষ ৯০ হাজার টাকা তার কাছ থেকে নিয়েছে। আমার সংসার জীবন ১২ বছরে কখনো ভাবিনি আমার স্ত্রী এমন কাজ করতে পারবে। তবে আঙ্গুর আমার ছোট বেলার বন্ধু হয়ে আমার এতো বড় ক্ষতি করবে আমি তা কখনো ভাবিনি। তারা আমার ও আমার সন্তানে জীবন টা নষ্ট করে দিলো।

আঙ্গুরের আগের স্ত্রী ফেনশি বেগম জানান, এবিষয়ে আমার সঙ্গে আমার স্বামীর অনেক ঝগড়া হয়েছে আমি বলতে গেলে আমার গায়ে হাত এবং মার পিট করেন। এখন আমি আমার দুই সন্তান নিয়ে কি করে খাবো।

থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews