1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

যশোর চুড়ামনকাটি ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত.

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

 

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাকচালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)।ফায়ার সার্ভিস জানায়,যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছায়। গেট নামানো না থাকায় ট্রাকটি রেল লাইন অতিক্রমকালে খুলনাগামী রকেট ট্রেনের ধাক্কায় ছিটকে যায়। বিকট শব্দ শুনে গেটম্যান সজলসহ আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে ট্রাক চালক ও হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে।রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল গণমাধ্যমকে জানান,পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়।ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews