1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ

মহাজোট নিয়ে সিদ্ধান্ত হয়নি, যেকোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি ভোটের জন্য প্রস্তুত’- সাংসদ শামীম

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১০১ Time View

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ৩০ নভেম্বরের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে। মহাজোট নিয়ে এখনো কোন আলোচনা হয়নি। আমরা জানি না কি হবে। এ নিয়ে পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত হবে। পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত যেভাবে আমরা সেভাবে কাজ করবো। তবে যেকোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি ভোটের জন্য প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন ও পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের কাঁঠালতলী মোড়ে পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, আমি মনে করি সুন্দরগঞ্জে একটি ঐক্যমত প্রয়োজন। এখানে এর আগে অনেক হামলা-মামলা হয়েছিল। নানা কারণে সুন্দরগঞ্জ সমালোচিত-আলোচিত। সেখান থেকে সুন্দরগঞ্জকে রক্ষা করতে নিরাপদ রাখতে এখানে লাঙ্গলের কোন বিকল্প নেই। লাঙ্গলের এমপি ছিল, লাঙ্গলের এমপি থাকলে সুন্দরগঞ্জ নিরাপদে থাকবে। ১১টি নির্বাচনের ছয়-সাতটি নির্বাচনে এখানে লাঙ্গল জয়লাভ করেছিল।

এমপি শামীম আরও বলেন, বিগত নির্বাচনের দেওয়া ইশতেহারের প্রায় ৮০ ভাগ কাজ আমরা করেছি। এছাড়াও ইশতেহারে দেওয়া ছিলনা এমন অসংখ্য কাজও আমরা করেছি। নির্বাচনের প্রচার যখন চালাবো তখন অবশ্যই এসব কাজের ফিরিস্তি জনগণের মাঝে তুলে ধরবো।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় আসার পূর্বে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত এবং রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানীতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিশাল মোটরসাইকেলের শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণস্থানে কয়েকটি পথসভা করেন তিনি।

এসময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি এটিএম মাহবুবুল আলম শাহিন, কাপাসিয়া ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews