1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে ছাত্রশিবিরের পদক্ষেপ

মোঃ দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View

 

মোঃ দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। “বৃক্ষ শুধু প্রকৃতির শোভা নয়, এটি পরিবেশ রক্ষায় একটি অপরিহার্য উপাদান”—এই বার্তা সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩০ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের তানযীমুল মিল্লাত রেসিডেন্সিয়াল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. ফাহিম মন্ডল। সভাপতিত্ব করেন আদর্শ উপজেলা শাখার সভাপতি মো. সোহান ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কুল সম্পাদক মো. নূরানী সাগর এবং শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. নোমান আব্দুল্লাহ।
বক্তারা বলেন, “বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয় এবং মৃত্তিকার ক্ষয় রোধ করে। বায়ুদূষণ, খরা ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণ একটি কার্যকর পদ্ধতি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে এখনই সময় সচেতন হওয়ার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন ইসলাম, বায়তুলমাল সম্পাদক মো. খালেকুজ্জামান খোকন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ ইসলাম, সাহিত্য সম্পাদক মো. বায়োজিদ হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা তানযীমুল মিল্লাত মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন সচেতনতামূলক কর্মসূচি শুধু প্রশংসনীয়ই নয়, বরং আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews