1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

বিএনপি-জামায়াত ভোট নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় বোমাবাজি করছে:বানিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

আওয়ামীলীগ টানা পনেরো বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এটাই কারো কারো চোখে ভালো লাগছেনা। বিএনপি-জামায়াত ভোট নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় বোমাবাজি করছে। তারা ট্রেনে আগুন দিয়ে মা-মেয়েকে একসাথে পুড়িয়ে মেরেছে। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ২০২৬ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আজকের বাংলাদেশ ভারতের থেকে মাথাপিছু আয় বেশি, গড় আয়ু বেশি। আশেপাশের সবগুলো দেশের তূলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। যে শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। যাদের কাছে পাকিস্তান প্রিয়। তারা এই উন্নতিটা পছন্দ করছেনা। ৭১ এর যুদ্ধ ছিল একটা। আগামী ৭ তারিখ কিন্তু আরেকটা যুদ্ধ। এই যুদ্ধেও আওয়ামীলীগ জয়ী হবে। আমেরিকা চ্যালেঞ্জ করে বলেছে, এই ভোটে মানুষের উপস্থিতি হবেনা, মানুষ ভোট দিতে যাবেনা। এই যুদ্ধটা একই পরাশক্তি আমেরিকা, একই শক্তি জামাত-বিএনপির বিরুদ্ধে। এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করে আরেকটা যদ্ধে জয়ী হতে হবে। শনিবার রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব-তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল হক লিটনের সভাপতিত্বে ও রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন লিটনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবলু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাছিমা জামান ববি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাস, সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews