1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা

কামরুল হাসানঃ স্টাফ রিপোর্টঃ
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩২৯ Time View

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাক

কামরুল হাসানঃ স্টাফ রিপোর্টঃ

আশ্রয় প্রকল্পে থাকা মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা।এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী মজিরন বেগম।

সরেজমিনে জানা যায়,ম‌জিরন বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে সেখানেই বসবাস করছিলেন এই নারী। পেয়েছেন ঘর সঙ্গে বিদ্যুৎ সং‌যোগও। অন্যের বাসা বাড়িতে কাজ ক‌রেই তার দিন চলছিলো। কিন্তু মে মাসের বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মে মাসে তার বিদ্যুৎ বিল হিসেবে উল্লেখ করেছে ৫৪ হাজার ২৩৭ টাকা।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টা‌রী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘ‌রে বাস করেন ভূমিহীন মজিরন বেগম। ওই প্রকল্পে তিনিসহ বসবাস করেন ৬ টি পরিবার।

মজিরন বেগম বলেন, আমার ঘ‌রে একটা ফ্যান ও একটা লাইট (বাল্ব) জ্বলে। বারান্দায় একটা বাতি আছে। মার্চ ও এপ্রিল মাসে ২৩০ টাকা ক‌রে বিল এসেছিল। কিন্তু এই মাসে বিল দিছে ৫৪ হাজার টাকা। আমার‌তো মাথা ঘুরি গেছে। এটা কেমন করি হয়? দুইটা লাইট আর একটা ফ্যান চালার বিল এতো টাকা? পরে বিষয়টা উপজেলার চেয়ারম্যান কে জানাইছি।

এ বিষয়ে উপজেলার চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন বলেন, আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করেছেন।

তাকে দেওয়া পল্লী বিদ্যুতের মে মাসের বিলের কাগজে দেখা গেছে, তার বৈদ্যুতিক মিটারের বর্তমান রিডিং ৬৯৪৫ এবং আগের রিডিং ২৮৭৭। ব্যবহৃত ইউনিট দেখা‌নো হ‌য়ে‌ছে চার হাজার ৬৮। ২৭ মে জরিমানা ছাড়া বিল প‌রি‌শো‌ধের তারিখ উল্লেখ ক‌রে তা‌কে ৫৪ হাজার ২৩৭ টাকা প‌রি‌শোধ কর‌তে বলা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামালকে কল করলে তিনি বলেন, আমি এভাবে কথা বল‌তে পার‌বো না। আপনি সামনে এসে কথা বলেন। এরপর সং‌যোগ কেটে দেন।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews