1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল

পলাশবাড়ীতে বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু

মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২২৯ Time View

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা বাবা মেহেদী হাসান নয়ন ও তার ছেলে নাহিদের মৃত্যু হয়েছে। এর মধ্যে মেহেদী হাসান ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছরের শিশু নাহিদ হাসান।

২৭ জুন মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরবাজার রূপ ফিলিং ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মেহেদী হাসান স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় নিহত নাহিদ হাসান মেহেদী হাসান নয়নের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, মেহেদী হাসান তার ছেলে নাহিদকে নিয়ে মোটরসাইকেলে রূপ ফিলিং ষ্টেশনে পেট্রোল নেয়। পরে মাঠেরহাটের দিকে যাওয়ার সময় ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। পরে গুরুতর আহত ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews