1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

“নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” প্রকল্পে সুন্দরগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক;

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসক, গাইবান্ধা মহোদয়ের উদ্যোগে বাস্তবায়িত “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” প্রকল্পের অংশ হিসেবে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা, অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশিকুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জাহিদুল ইসলাম, ইন্সট্রাক্টর ইউআরসি সুন্দরগঞ্জ; মুকুল চন্দ্র বর্মন ও মোঃ রিপন আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সুন্দরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মোঃ আতাউর রহমান মুকুল, এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজনে শিক্ষার্থীরা চিত্তাকর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের বাগ্মিতা, যুক্তি উপস্থাপন ও আত্মবিশ্বাসের পরিচয় তুলে ধরে। অন্যদিকে মা সমাবেশে অভিভাবকরা সন্তানদের নৈতিক শিক্ষায় বিদ্যালয় ও পরিবারের যৌথ ভূমিকা, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, নৈতিকতা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না। শিশুদের মধ্যে নৈতিকতা ও চরিত্র গঠনের চর্চা হলে তারা দেশ ও জাতির প্রকৃত সম্পদে পরিণত হবে। “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” প্রকল্প শিশুদের সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews