1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

ঝালকাঠিতে হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে আহত গ্রেফতার-১ 

মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ-
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ঝালকাঠিতে হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে আহত গ্রেফতার-১

 

 

ঝালকাঠি হোমিওপ্যাথি কলেজের দক্ষিণ পাশে পূর্বের (ডিসি পার্ক) সুগন্ধা নদীর পারে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সোলেমান হোসেন শুভ (২২) নামে এক যুবককে কুপিয়ে পালিয়ে যায় আসামীরা। আহত সোলেমান হোসেন শুভ সদর উপজেলার ছত্রকান্দা এলাকার মৃত অহেদ আলী হাওলাদারের একমাত্র ছেলে।

 

 

এ ঘটনায় সোমবার আহত শুভর মা মোসা. ছামছুন নাহার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলা (মামলা নং১৯) দায়ের করেন। আসামীরা হলেন সদর উপজেলার কাঠপট্টি এলাকার কাজী মাসুম বিল্লাহর ছেলে কাজী আহম্মদ উল্লাহ ওরফে আহসান কবির (১৯), পূর্ব চাঁদকাঠি এলাকার মো. সিফাত (২০), ফকির বাড়ি রোড এলাকার মো. তৌহিদ এর ছেলে মো. রহমান (২০)। মামলার পর পুলিশ সোমবার বিকেলে ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে ১ নাম্বার আসামী কাজী আহম্মদ উল্লাহকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দীন সরকার।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিসি পার্কে একসাথে ঘুরতে আসে আলিফ ও শুভ। ঘটনার সময় চায়ের দোকানে যায় আলিফ। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। তাদের কাউকে চিনতে পারে নায় আলিফ। পরে শুভকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায় আলিফ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শুভকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরেফীন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত ঘটনায় শুভকে কুপিয়ে আহত করা হয়েছে। আমরা অভিযোগ পেয়ে অভিযুক্ত আহম্মদ উল্লাকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

গ্রেফতারকৃত আহম্মদ উল্লার মা বলেন, তার ছেলের সাথে এক বছর যাবত নাবিলা নামের একটি মেয়ের সাথে প্রেম চলছে। সে মেয়েটিকে অনেকবার নিষেধ করার পরেও বাসায় না থাকাকালীন সময় তাদের বাসায় যেতো। তার ছেলে কয়দিন আগে জানতে পারে শুভ নামে ছেলের সাথে নাবিলা সম্পর্কে জড়িয়ে গেছে। তার সাথে সম্পর্ক জড়ানোর আক্রোশেই এ ঘটনা ঘটিয়েছে। সব কিছুর জন্য ওই মেয়ে নাবিলা দায়ী। দুইটি ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। তারও শাস্তির ব্যবস্থা করা হোক।

 

 

মামলার বাদী আহত যুবকের মা বলেন, খবর পেয়ে ঢাকা থেকে বরিশাল ছুটে আসি। ছেলের অবস্থা বেশি ভালো না। এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর সুষ্ঠ বিচার চাই ও দোষীদের কঠর শাস্তি দাবি জানাই।

 

 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এজাহার ভুক্ত আসামী আহম্মদ উল্লাহকে গ্রেফতারের পর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকা বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews