1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

চিরিরবন্দর উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন ” মুক্ত ঘোষনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২২৮ Time View

চিরিরবন্দর উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন ” মুক্ত ঘোষনা

 

দিনাজপুর চিরিরবন্দর উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন মুক্ত” উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ই আগষ্ট) সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ঘোষণা দেন এবং চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসব ঘর পেয়ে বেজায় খুশি উপকারভোগীরা। জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, টয়লেট, রান্নাঘর, ইউটিলিটি স্পেস, টিউবওয়েল ও বিদ্যুৎ সুবিধা পেয়ে খুশিতে আত্মহারা পিছিয়ে থাকা এসব নিম্ন আয়ের মানুষ। অনেক পরিবার ঘর পেয়ে তাদের নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। সকলেই বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক এর সভাপতিত্বে চিরিরবন্দর প্রান্তে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি।

মাদ্রাসা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ, শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা সহ স্থানীয় সাংবাদিক ,সুধীজন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

 

চিরিরবন্দর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের নিকট ১ম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১৩০টি, ৩য় পর্যায়ে ১৫৫টি, ৪র্থ পর্যায়ের ১ম ধাপে ২৪০টি সহ সর্বমোট ৭৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ আগষ্ট সকালে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি সহ ২৫টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়।

 

আজ উপজেলার সাতনালা ইউনিয়নের ৩টি, ফতেজংপুর ইউনিয়নের ৬টি, ইসবপুর ইউনিয়নের ১০টি, সাইতাড়া ইউনিয়নের ৪টি ও ভিয়াইল ইউনিয়নের ২টি পরিবারকে প্রাদান করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews