1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সেনাবাহিনীর সদস্য নিহত

মোঃআকতারু জ্জামান, স্টাফ রিপোর্টার।
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৭৪ Time View

 

দিনাজপুর রংপুর মহা সড়কের চিরিরবন্দরে চাম্পাতলীতে মাইক্রোবাসের ধাক্কায় রুহুল আমিন নামে সেনাবাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন কর্পোরাল নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ধোপাকল বাঙ্গালীপুর গ্রামের জাকির হোসাইনের ছেলে।

স্হানীয়রা জানান, মহাসড়কের চিরিরবন্দরের ৩ নং ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী ফকিরের মোড় এলাকায় ব্রীজের পূর্ব পার্শ্বে সৈয়দপুর হয়ে রংপুরগামী একটি মাইক্রোবাস মোটর সাইকেলকটির পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে দুঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোটর সাইকেল চালক।

হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক জানান, দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক রুহুল আমিন সেনা বাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্পোরাল পদে ঢাকায় কর্মরত ছিলেন।

চিরিরবন্দর থানার ইনচার্জ বজলুর রশিদ জানান, দুর্ঘটনার কারনে মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে আরোহিসহ চালক পালিয়ে গেছে। কিছু সময়ের জন্য মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews