1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

গা‌ছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৪৭ Time View

 

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহী তানভীর (১৭) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

মৃত শাহী তানভীর উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে। সে ফুলবাড়ীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড মডেল স্কুলের দশম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে সে গ্রামের বা‌ড়িতে ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শাহী তানভীর বুধবার বেলা ১১টায় বা‌ড়ির একটি গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে অসাবধানতা বশত গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করেছে । ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করেছেন, অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews