1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহি বাসে স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার ২

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ Time View

 

রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহি বাসে স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় হানিফ পরিবহন বাসের চালক মোঃ তাজুল ইসলাম (৫০) ও সুপারভাইজার মোঃ শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়। শনিবার আটক দ্জুনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় থানা পুলিশ।

গ্রেফতারকৃত বাসের চালক তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ির নাটেশ্বর বাংটি হাজিপাড়া গ্রামের মৃত আরব আলীর ছেলে এবং সুপারভাইজার শহিদুল ইসলাম কুড়িগ্রাম নাগেশ্বরীর নিলুর খামার গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা একদল পুলিশ হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৩-২৭০৬) নামে ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে চালকের পাশে দুইটি স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ। চালকের ড্রাাইভিং লাইসেন্স এবং হানিফ এন্টার প্রাইজের পরিচয় পত্র  জব্দ করা হয়। কিন্তু চালকের সহকারি (হেলপার) পালিয়ে যায়।

  1. এসআই ওসমান গনি বলেন, এ ব্যাপারে বাসের চালক ও সুপারভাইজার সহ তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews