1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

কয়েক শ টাকায় অপরাধীদের পাহারায় ভুয়া ও রাক্ষুসে সাংবাদিক, নিরপেক্ষ ও সত্য খবর দমিয়ে দিচ্ছে তারা!

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সময়ের সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে কিছু ভুয়া ও রাক্ষুসে সাংবাদিকের অপতৎপরতায়। পেশাদার, অভিজ্ঞ ও নীতিবান সাংবাদিকরা যখন মাঠে থেকে জনস্বার্থে কাজ করছেন, তখনই তাদের পরিশ্রম আর নিরপেক্ষ রিপোর্টের পথ আটকে দিচ্ছে কিছু টাকা খরচ করে তৈরি হওয়া তথাকথিত সাংবাদিক।

মাত্র কয়েকশ টাকার বিনিময়ে একটি ডোমেইন-হোস্টিং কিনে বানানো ওয়েবসাইটেই নিজের নামেই সম্পাদক, প্রকাশক আর প্রধান প্রতিবেদক হয়ে যাচ্ছেন তারা। তারপর শুরু হয় সাংবাদিক পরিচয়ে অপরাধীদের পাহারাদারির এক ভয়াবহ প্রতারণা।

টাকার বিনিময়ে ‘প্রেস’ পরিচয়, দায়িত্বহীন অপসাংবাদিকতা
এই ভুয়া সাংবাদিকদের কোনো প্রশিক্ষণ নেই, নেই কোনো সংবাদ পরিবেশনের নীতিমালা সম্পর্কে জ্ঞান। অথচ তারা থানায়-দপ্তরে, মঞ্চে-মাঠে সাংবাদিক পরিচয় দিয়ে বিচরণ করছেন। অপরাধীদের কাছ থেকে মাসোহারা নিয়ে প্রকৃত সাংবাদিকদের প্রতিবেদন বানানো হচ্ছে ‘ভুয়া’ বা ‘উস্কানিমূলক’।

প্রকৃত সাংবাদিকতার পথ রুদ্ধ করছে এই অপসাংবাদিকতা
যেখানে একজন প্রকৃত ও পেশাদার সাংবাদিক তথ্য যাচাই করে জনস্বার্থে রিপোর্ট করেন, সেখানে এই রাক্ষুসে সাংবাদিকেরা অপরাধীদের হয়ে কাজ করে সেই সত্যতাকে আঘাত করছে। অনেক ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকদের হুমকি, হয়রানি এমনকি মিথ্যা মামলার মুখে পড়তে হচ্ছে।

সাংবাদিকতার নামে চলছে ‘প্রেস কার্ড বাণিজ্য’
এই ভুয়া সাংবাদিকদের অনেকেই নিজেরাই বুঝে না সাংবাদিকতার মূলনীতি কী। অথচ ‘অনলাইন নিউজ পোর্টাল’ বানিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে! প্রকৃতপক্ষে, এটি একটি বাণিজ্যিক ফাঁদ—যেখানে সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতা নেই, আছে শুধু অর্থ ও ক্ষমতার লোভ।

সাংবাদিক মানেই সম্মানজনক কেউ—এই ধারণা থেকে বেরিয়ে এসে যাচাই-বাছাই করে সত্যিকারের সাংবাদিকদের চেনার সময় এখন। প্রশাসনের উচিত ভুয়া ওয়েবসাইট ও সাংবাদিক পরিচয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।

সাংবাদিক সংগঠনগুলোকেও নিজেদের মধ্য থেকে এই অসৎ চক্রকে নির্মূল করতে হবে। সাংবাদিকতা হোক বস্তুনিষ্ঠতার প্রতীক—ভুয়া পরিচয়ের আড়ালে অপরাধ রক্ষার অস্ত্র নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews