1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

আদালতের নির্দেশে ইমাম পুনর্বহাল, দ্রুত বাস্তবায়ন দাবী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫১১ Time View

 

নিজস্ব প্রতিবেদক;

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান আদালতের নির্দেশে পুনর্বহাল হয়েছেন। পরপর দুটি আদালতের রায় তার পক্ষে আসায় তিনি দ্রুত দায়িত্ব গ্রহণের সুযোগ ও পাঁচ বছরের বকেয়া সম্মানী ভাতা প্রদানের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর)২০২৫ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১৮ এপ্রিল অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে তাকে ইমাম পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি সিনিয়র সহকারী জজ আদালতে (মামলা নং ৫২/২০২০) মামলা দায়ের করলে একই বছরের ১৫ জুলাই আদালত রায় দেন— মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাওলানা আজিজুর রহমানকে স্বপদে বহাল রাখতে হবে, নিয়মিত সম্মানী ভাতা প্রদান করতে হবে এবং নতুন কোনো ইমাম নিয়োগ করা যাবে না।
তবে উপজেলা প্রশাসন এ রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল নং ১১/২০২০ দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ২৭ অক্টোবর জেলা জজ আদালত আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
আদালতের চূড়ান্ত আদেশে বলা হয়, মাওলানা আজিজুর রহমানকে ইমাম পদে বহাল রাখা হবে এবং তার কর্মকাণ্ডে কেউ বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুই আদালতের রায় বহাল থাকায় মাওলানা আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগদানের অনুরোধ জানিয়ে বলেন, “আদালতের রায় দুইবারই আমার পক্ষে এসেছে। তাই আইন অনুযায়ী দায়িত্বে যোগদান ও সম্মানী ভাতা পাওয়ার অধিকার আমার রয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছি।”
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজ কুমার বিশ্বাস বলেন, “অফিসিয়ালি এখনো আদালতের লিখিত নির্দেশনা আমাদের কাছে আসেনি। নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews