1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালিন মন্তব্য করায় ৪ জনের বিরুদ্ধে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

রিয়াজুল হক সাগর,রংপুরঃ
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৯৩ Time View

আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালিন মন্তব্য করায় ৪ জনের বিরুদ্ধে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা
রিয়াজুল হক সাগর,রংপুর ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালিন মন্তব্য করায় কানাডা ও আমেরিকায় প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
রবিবার দুপুরে এই মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্ডি মন্ডল। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন ঢাকার জিগাতলা এলাকার কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, ঢাকার সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব,গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী ও ঢাকা সবুজবাগ থানা এলাকার আনিছ মিয়া। এছাড়া অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করা হয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। এছাড়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ একই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।
মামলা ও বাদি সূত্রে জানাগেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে অনলাইন নাগরিক টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতি অশালিন মন্তব্য ও কঠুক্তি করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব অপপ্রচারের ন্যায় বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।
মামলার বাদি মহানগর আওয়মী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কন্তি মন্ডল বলেন, মামলার আসামীরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্ন প্রকার প্রচারণা চালাচ্ছেন। তাই তিনি ন্যায় বিচারের আশায় মামলা করেছেন।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews