1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ফুলবাড়ীতে খাবা‌রের খোঁ‌জে লোকালয়ে হনুমান! উৎসুক জনতার ভিড়

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৭৩ Time View

ফুলবাড়ীতে খাবা‌রের খোঁ‌জে লোকালয়ে হনুমান! উৎসুক জনতার ভিড়

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ছোয়ানী এলাকায় লোকালয়ে দেখা মি‌লে‌ছে মুখ‌পোড়া হনুমা‌নের। তা দেখতে ভীড় করছে উৎসুক জনতা।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় হনুমানটি দেখা মিলে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফুলবাড়ী ২৯বিজিবি সদর দপ্তর এলাকার ছোয়ানী বাজারের একটি টিনের চালায় । হনুমানটিকে দেখে এর পিছু নেয় শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। এতে ঈদের আনন্দকে আরো একধাপ বাড়িয়ে দিয়েছে হনুমানটি। কারণ হনুমান দেখতে হলে বনে অথবা চিড়িয়াখানায় যেতে হয়। সেখানে নিজ এলাকায় লোকালয়েই দেখা মিলছে তার। তাইত হনুমান দেখতে পিছু নিয়েছে দুষ্টু ছেলের দল। হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে ভিড় জমায় অনেকেই। আর দুরন্ত বয়সের ছেলেরা ঢিল ছুঁড়ছে, এতে অস্বস্তি আর আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাজারের দোকানের ছাদে কিংবা কোন বাড়ীর টিনের চালায় উঠে পড়ছে। অ‌নেকেই বিভিন্ন রকম ফলমূল দি‌য়ে কা‌ছে ডাক‌ছেন হনুমান‌টি‌কে।

স্থানীয় মেহেরাব, শহিদুল, বাবু বলেন, ‘হঠাৎ করেই গত এক সপ্তাহ থেকে হনুমানটি এই এলাকায় দেখা যাচ্ছে।

ছোয়ানি গ্রামের মো. শাহদাত হোসেন চৌধুরী লালু বলেন, এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে বিভিন্ন কাচা সবজি, ফল-মূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসে। আবার খাবার নিয়ে সে উপরে চলে যায়। তবে হনুমান একটি নয় আরও একটি ছোট হনুমানও আছে। তিনি আরও বলেন, হনুমান দু’টি দিনের বেলায় লোকালয়ে এলেও রাতের বেলা বাজার সংলগ্ন একটি বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়।

ছোয়ানী গ্রামের শিশু মনা, সোহান, রুবেল, ইফতি বলে, ‘আমাদের গ্রামের বিভিন্ন বাড়ীর ছাদে বা টিনের চালায় হঠাৎ হনুমানটি দেখা যায়। তাকে দেখতে বিভিন্ন এলাকার অনেক মানুষ আসছে। আমরা প্রথমবারের মতো এতো কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিরিয়াখানায় দেখেছিলাম কিন্তু আজ কাছ থেকে দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না, কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে খাবার নিয়ে উপরে চালে চলে যাচ্ছে।

মধ্যপাড়া বনবিভাগের ফুলবাড়ী রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘মুখপোড়া এই হনুমানটি দল ছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। এরা আমাদের বন্য সম্পদ। এদের খাবার দিয়ে সহযোগীতা করা উচিত। অহেতুক ঢিল ছুঁড়ে এদের বিরক্ত করা ঠিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews