
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, ইকবাল পাশা, সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু, পৌর জামায়াতের আমীর একরামুল হক, যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ মান্নান আকন্দ, সদস্য সচিব আতাউর রহমান মুকুল এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খিজির উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা প্রদান ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে শ্রমজীবী মানুষের কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।