1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান: রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুরঃ
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ Time View

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান: রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর

দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকটা খেয়াল রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেছেন, সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা আরো ভালোর দিকে যাবে।
রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। একারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা।
মন্ত্রী আরও বলেন, সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুর সভাপতি মাহবুব রহমান হাবু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুরের ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews