1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান :

গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাভিত্তিক গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে ১ লাখ ২হাজার ৭২৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, অধ্যাপক মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়া পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। ফলে ১ লাখ ২ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মাজেদুর রহমান।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ১২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবগুলো কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪২ শতাংশ, যা স্থানীয়ভাবে উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজয়ের পর সমর্থকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews