1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

মুন্সীগঞ্জ আওয়ামীলীগের নেতা সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৫০ Time View

মুন্সীগঞ্জ আওয়ামীলীগের নেতা সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা।

মুন্সীগঞ্জ ডেস্ক – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও সন্মালিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরীফের ওপর সাবেক মেয়র শাহিনের সন্ত্রাসীর হামলার ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দশ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় মনিরুজ্জামান শরিফ নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বেআইনী জনতাবদ্ধে হত্যার পথরোধ করে উদ্দেশ্যে মারপিট করত: সাধারণ ও গুরুতর জখম করাসহ চুরি, হুমকী, ও হুকুম প্রদানের অপরাধে ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়েরকৃত এই মামলায় প্রধান আসামি করা হয়েছে মিরকাদিমের টেঙ্গর এলাকার সাধু বেপারির ছেলে সম্পদ মিয়াকে (২৫)।

এছাড়াও আসামী হয়েছে- একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাজু মিয়া (২৫), বাঁশতলার বাবুল দাসের ছেলে তুষার দাস (২৪), কালিন্দীপাড়া এলাকার বড় শুভ (২৬), কালিন্দীপাড়ার শাহজাদার ছেলে ছোট শুভ (২২), নৈদিঘিরপাড়ের প্রান্ত (২৮), পূর্বপাড়ার সেলিম মিয়ার ছেলে সাগর (২৮) মিরাপাড়ার আলাল শেখের ছেলে হুমায়ুন মুরুব্বী (৪০), তিলারদিচরের বুলু মিয়ার ছেলে নাদিম (২৮) এবং টেঙ্গরের সাধু বেপারির আরেক ছেলে অন্তর (২৭)। আসামীরা সবাই পলাতক বলে দাবি করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ ‍সুপার থান্দার খায়রুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টা’র দিকে মিরকাদিমের উত্তর রামগোপালপুর ছৈয়ালবাড়ি-ধোঁপাবাড়ি সড়কে পথরোথ করে মনিরুজ্জামান শরিফের উপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের একাধিক স্থানে মারপিট ও জখমের চিহ্ন রয়েছে বলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews