1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

নীলফামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম - নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

জহুরুল ইসলাম – নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮আগস্ট) দুপুর ৩টা থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মোটিভেশনাল স্পিকার এবং বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজিদুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন,

“ফাঁকা ফুটবলকে সবাই লাথি মারে, কিন্তু পাথরকে কেউ লাথি মারতে পারে না।
জীবনে ফাঁপা ফুটবল না হয়ে আদর্শ মানুষ হও, তাহলেই সফলতা তোমার দরজায় কড়া নাড়বে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির, জলঢাকা প্রেসক্লাব সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি কামারুজ্জামান; সাবেক জেলা সভাপতি রঞ্জু ইসলাম এবং সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে কলম, চাবির রিং, ইসলামী বইসহ বিভিন্ন মূল্যবান উপহার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান,

“এই সংবর্ধনা কেবল সাফল্যের স্বীকৃতি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার একটি উদ্যোগ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews