1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

স্বৈরতন্ত্রের ঠাঁই নেই’—সুন্দরগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

“স্বৈরতন্ত্রের ঠাঁই নেই বাংলার মাটিতে”—এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ। ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় র‍্যালিটি উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদের নেতৃত্বে উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, সদস্য সচিব মতিয়ার রহমান, তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির এবং শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “৫ আগস্ট গণতন্ত্র রক্ষার গৌরবময় একটি দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—কোনো স্বৈরতান্ত্রিক সরকারই টিকতে পারে না। জনগণ গণতন্ত্রের পক্ষে, দমন-পীড়নের বিরুদ্ধে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।”
তারা কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews