1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে মা-মেয়েসহ ১৬ জনের মনোনয়ন পত্র জমা

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

 

শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ সুুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী আফরুজা বারীর বিরুদ্ধে লড়বেন তারই বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মায়ের বিপক্ষে ভোটের মাঠে নামার ঘোষণা দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এছাড়াও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জাপার প্রার্থীসহ আরও ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সুুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ সুুন্দরগঞ্জ আসনে আওয়ামীলীগ-জাপাসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা নিয়েছেন। জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী আফরুজা বারীর বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। তবে এটি রাজনৈতিক কৌশল হিসেবে ড্যামি প্রার্থী হয়েছেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন জমা দেয়ার পরও প্রার্থীতা প্রত্যাহারের সময় থাকায় এ ঘটনাকে স্বাভাবিক মনে করছেন তাঁরা। অপর দিকে, তৃণমুল বিএনপি থেকে তাজুল ইসলাম ও তাঁর ভাই গণফ্রন্টের প্রার্থী শরিফুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও এই আসন থেকে মনোনয়ন জমা দেন-বাংলাদেশ কল্যাণ পার্টির মোছাঃ আইরিন আক্তার, জাকের পার্টি’র মোঃ মোশাররফ হোসেন, জাসদের মোঃ গোলাম আহসান হাবীব মাসুদ, বিএনএফ মোঃ ওমর ফারুক সিজার, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত আন্দোলন মোঃ হাফিজার রহমান সরদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস মোঃ ফখরুল হাসান, স্বতন্ত্র মোঃ মোস্তফা মহসিন, এবিএম মিজানুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আজাহার আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews