1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে’

লালমোহন প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

লালমোহন প্রতিনিধি

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন নিরাপদ। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। তাই সব ভেদাভেদ ভুলে সকলকে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

বুধবার দুপুরে লালমোহন উপজেলার চৌরাস্তার মোড়ে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

চতুর্থবারের মতো ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওনকে নাগরিক সংবর্ধনা প্রদান করে লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণ।

এ সময় দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মিলিত হয়ে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় দলীয় মনোনয়ন পাওয়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, ভোলা-৩ আসন হবে শান্তির নীড়। এখানে কোনো অপরাধীদের ঠাঁই হবে না। লালমোহন-তজুমদ্দিনের কোনো মানুষ কষ্টে থাকবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে সব সময় এই দুই উপজেলার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।’

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews