1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুরের ৬ টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ৩শত জনের মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করেন। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকায় রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে তিনজন নতুন মুখ এলেও পুরনো তিনজনে ভরসা রেখে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর-২ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ আসনে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেক রহমান, রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য হিসেবে পূণরায় দলীয় মনোনয়ন পেয়েছেন রংপুর-২ আসনে আহসানুল হক ডিউক চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি ও রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরমধ্যে রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ছেলে রাশেক রহমানের জন্য নিজে দলীয় মনোনয়র ফরম সংগ্রহ করেননি। এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে রংপুর নগরীসহ গঙ্গাচড়া উপজেলা ও জেলার কয়েকটি স্থানে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা। আগে তেকেই প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলো তারা। প্রসঙ্গত:রংপুরের ৬ টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৩৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে ৬জন কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews