1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪৫ Time View

বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

 

আজ সন্ধায় বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জনাব আকবর হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তি জনাব ফকরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব মাহবুবুল ইসলাম। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর এর সাধারণ সম্পাদক জিনাত হোসেন লাবলু, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এস এম সাথী বেগম, সাধারন সম্পাদক জাকির আহমদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক মজনুর রহমান, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ।

বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি জনাব কাজী মো. জুননুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী রেজিনা সাফরিন, বিশিষ্ট আবৃত্তি শিল্পি ও বাংলাদেশ বেতারের উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু, বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী আব্দুস সালাম, বিশিষ্ট আবৃত্তি শিল্পী মেহেদী মাসুদ। আনুষ্ঠানে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পদক, উত্তরীয়, শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

পদক প্রাপ্তরা হলেন:-

সুমাইতা সুয়াদী ক গ্রুপ একক আবৃত্তিতে প্রথম স্থান, স্বর্ণ পদক।

নাঈমাহ তুশিন

খ গ্রুপ একক আবৃত্তিতে দ্বিতীয় স্থান, রৌপ্য পদক

সুমাইয়া চৌধুরী গ গ্রুপ একক আবৃত্তিতে দ্বিতীয় স্থান, রৌপ্য পদক।

জান্নাতুল মাওয়া ক গ্রুপ একক অভিনয়ে প্রথম স্থান, স্বর্ণ পদক।

জানিয়া জান্নাত সৃষ্টি খ গ্রুপ একক অভিনয়ে

তৃতীয় স্থান, ব্রোঞ্চ পদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews