1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

যশোর শার্শা থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদক কারবারি রানা হোসেন র‌্যাব-৬, এর হাতে গ্রেফতার

ইমদাদুল হক, যশোর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৪৪ Time View

শোর শার্শা থানাধীন নাভারণ ব্রুজবাগান এলাকা থেকে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে কুখ‍্যাত মাদক কারবারী যাবজ্জীবন সাজাপ‍্রাপ্ত আসামী মাসুদ রানা (৩০) কে আটক করে।

র‍্যাব -৬ সিপিসি -৩ কোম্পানি অধিনায়ক কমান্ডার মেজর সাকিব হোসেন বলেন,গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রানা হোসেন (৩০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বর্ণিত আসামী গত ১৩ মে, ২০১৩ ইং সালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ফরিদপুর জেলার কোতয়ালি থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালি মডেল থানায় মামলা নং- ১৯, তারিখঃ ১৩ মে ২০১৩ ইং, ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত গত ২২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ আসামী মোঃ রানা হোসেন (৩০)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ (বিশ) হাজার টাকা জরিমানা পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রানা হোসেন (৩০)’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল ২৬ আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন ব্রুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি মোঃ রানা হোসেন (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- মাটিপুকুর, থানা-শার্শা, জেলা-যশোর’কে গ্রেফতার করে। আসামীকে গ্রেফতার পূর্বক জানা যায় যে, আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য সে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতো।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews