1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

তিস্তা নদীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২০১ Time View

 

রংপুরে গঙ্গাচড়ায় উজানের পাহাড়ী ঢলে তৈরী তিস্তা নদীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের কিছু এলাকায় পানি নেমে গেছে। তবে চরের ফসলী জমি এখনও পানির নিচে অবস্থান করছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে শনিবার উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লহ্মীটারী, গজঘন্টা ও মর্ণেয়া ইউনিয়নের গ্রামগুলোতে তৈরী হওয়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।লক্ষীটারী ইউনিয়নের চর শংকরদহ এলাকার জোনাব আলী (৫৫) বলেন, কাইল আইত থ্যাকি তিস্তার পানি একনা কমছে। আইঙ্গনা থাকি পানি কমছে। এন্তন করি পানি কমলে বন্যা কাটি যাইবে। আরেক কৃষক লেবু মিয়া বলেন, এন্ডিয়া থাকি পানি হামার এত্তি দিয়া হামাক ভাসে দেয়। প্রত্যেক বছরে এন্তন হয়। হামার এই কষ্ট কায়ো দুর কইরবার না পাইল বাহে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় তিস্তা নদীর পানি হ্রাস পাচ্ছে। এতে করে তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews