1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৯২ Time View

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় শুধু নামেই আছে একটি শাপলা চত্বর, কিন্তু বাস্তবে কোনো শাপলা নেই শাপলা চত্বরে। কর্তৃপক্ষের উদাসীনতা আর খামখেয়ালীপনার জন্য জায়গাটিতে শাপলা ফুল না ফুটিয়ে হয়ে আছে ময়লা আবর্জনার স্তুপ। আস্তে আস্তে জঙ্গলে রূপ নিচ্ছে চত্বরটি।

জানা গেছে সুন্দরগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপুর্ণ ব্যবসা কেন্দ্র মীরগঞ্জ বাজার, যা বন্দর হিসেবে খ্যাত। এ বন্দরে রয়েছে রড, সিমেন্ট, ঢেউটিন, সার, বড় বড় হার্ডওয়ারের পাইকারি ও খুচরা দোকান। রয়েছে ধান-চালের আড়ৎ। এ ছাড়া সপ্তাহের বুধ ও শনিবার বসে এ অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী বড় হাট, বসে প্রতিদিন বাজার।

এলাকাটিতে বাস করে পৌরসভার প্রায় ৩০ শতাংশ লোক। বন্দরে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হওয়ায় বন্দরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পৌরসভার অর্থায়নে মীরগঞ্জ-সোনারায়-হাসানগঞ্জ এবং সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-চৌধুরানী-রংপুর সড়কের সংযোগ স্থলে শাপলা চত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল বছর সাতেক আগে। সরকারি ওই জায়গা থেকে জনৈক ঘোড়াওয়ালার বাড়ি সরিয়ে দিয়ে ত্রিভুজাকার একটি স্থাপনাও তৈরি করা হয় ওই সময়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও শাপলা চত্বরে আর ফুটেনি ‘শাপলা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে অপরিচ্ছন্ন রয়েছে ওই চত্বর। চত্বরে চাষ হয়েছে গাছ আলু, ঝুলছে বিভিন্ন সাইন বোর্ড। দোকানিরা তাদের ক্যাশ মেমোয় লিখছেন ‘শাপলা চত্বর’। অথচ নেই কোনো শাপলা।

সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুর রশিদ সরকার ডাবলু এ বিষয়ে দায়সারা জবাব দিয়ে বলেন ভবিষ্যত পরিকল্পনা রয়েছে চত্বরটিতে শাপলা ফুল ফোটানোর। কয়েকজন এলাকাবাসী জানান, হয়তো কোন একদিন ভূমি দস্যুদের হাতে চলে যাবে এই শাপলা চত্বরটি। তাদের দাবি অতি দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে শাপলা চত্বরটিতে শাপলা ফোটানোর ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews