1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

চিরিরবন্দরে পরকিয়ার সালিশ করায় লজ্জায় গৃহ বধূর আত্মহত্যা

মোঃআকতারু জ্জামান, স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৯৭ Time View

 

 

 

দিনাজপুরের চিরিরবন্দরে চেয়ারম্যান কার্যলয়ে এক লক্ষ টাকার বিনিময়ে দু পক্ষের শালিশ শেষে গভীর রাতে গ্যাস ট্যাবল্যাট খেয়ে আত্মহত্যা করেছে লাভলী বেগম (৩১) নামে এক গৃহবূধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার নশরতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালিতলা গ্রামের মহির মেম্বার পাড়ায়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, দুই সন্তানের জননী লাভলী বেগমের স্বামী জামিনুল ইসলাম সংসারে অভাব থাকার কারনে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে আসছে ।
এই সুযোগে স্ত্রী লাভলী বেগম একই উপজেলার পাশ্ববর্তী তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের তার বাবার বাড়ি এলাকার নিরঞ্জন রায় নামে এক ছেলের সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে। পরে দুজনেই একে অপরকে দেখা করতে রোববার (২০ আগষ্ট) রাতে নিরঞ্জন রায় লাভলীর বাসায় ঢুকলে দু’জনকে আটক করে এলাকাবাসী।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রাম পুলিশ কার্তিক চন্দ্র রায়ের সহযোগিতায় ৯ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য খিতিষ চন্দ্র রায় ও আব্দুল সামাদ সেখানে উপস্থিত হয়ে নিরঞ্জন রায়ের পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা দাবী করে তা আদায় করে নেয়। পরে দুজনকে নশরতপুর ইউপি চেয়ারম্যান কার্যালয়ে হস্তান্তর করে।
পরে তাদেরকে ইউনিয়ন কার্যলয়ে নিয়ে আসলে চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি এ ঘটনায় ছেলে পক্ষের কাছ থেকে মেয়েকে ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ টাকা দিয়ে তাদের দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরে রাত অনুমানিক ২টার দিকে বাড়িতে ফিরে লাভলী বেগম লজ্জায় গ্যাস ট্যাবল্যাট খেয়ে বিষপানে আত্নহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন টেরপেয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে লাভলী বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার ব্যাপারে জানাতে চাইলে তারা জানায় চেয়ারম্যানের কাছে গিয়ে শালিশের কারনে মfনসম্মানে ক্ষতি হওয়ায় লাভলী বেগমের। মানসিক ভাবে সেটি সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে।
নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি বলেন, আমি শালিশের মাধ্যমে দু পক্ষকে বসিয়ে ছেলে পক্ষের কাছ থেকে মেয়ে পক্ষকে ১ লক্ষ টাকা নিয়ে দিয়েছি। তবে মেম্বার ও গ্রাম পুলিশের বিরুদ্ধে যে টাকা নেয়ার অভিযোগ উঠেছে তা সম্পকে আমি কিছু জানিনা।
চিরিরবন্দর থানার (ওসি) মো: বজলুর রশিদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে কোন অভিযোগ পেলে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews