1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

ঢাকা জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৯১ Time View

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

ঢাকা জেলা প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই স্লোগানকে সামনে রেখে দৈনিক স্বাধীন সংবাদের উদ্যোগে আলোচনা ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার পহেলা এপ্রিল ২০২৩ইং দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ অডিটিডিয়ামে, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে” শীর্ষক আলোচনা ও গুণী সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, এইচ এইচ টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. আবুল বাশার মজুমদার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসলাম উদ্দিন তালুকদার, ও উপদেষ্টা মো. বায়েজিদ সাউথ, নুরুল আবছার তৌহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল ইসলাম, সাপ্তাহিক পল্লী সমাচারের নির্বাহী সম্পাদক মো. ফেরদৌস রহমান মিলন। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, সবকিছুর জন্য একটা যোগ্য নেতৃত্ব দরকার, আর বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের দারিদ্র্যের কলঙ্ক, হাত পাতার কলঙ্ক, বিদেশি পচা গম খাওয়ার কলঙ্ক সবকিছু মুছে গেছে। দেশ আজ কলঙ্ক মুক্ত ও সমৃদ্ধ হচ্ছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাঁচ ভাগের চার ভাগ বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারও সেটাকে নানা সুযোগ সুবিধার মাধ্যমে উৎসাহিত করে আসছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সরকার জামাল উদ্দিন, এশিয়ান টিভির রিপোর্টার মো. রাজীব তালুকদার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ওয়াহিদ, হেলাল উদ্দিন ও দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মো. ফিরোজ উদ্দিনসহ সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews