1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

পার্বতীপুরে ছুরিকাঘাতে কিশোরেরর মৃত্যু।

মামুনুর রশিদ মামুন, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৯২ Time View

 

দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লতিফুর কবির মোমিন (১৮) এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের মুসহারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরাতন বাজার সাগর সিনেমা হল সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ছিলো লতিফুর কবির মোমিন। এসময় ভ্যানচালক মমিনুল ইসলাম কুড়ি (২৮) নামে এক যুবক তার চলন্ত ভ্যান দিয়ে মোমিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আঘাত প্রাপ্ত মোমিন কয়েকজন বন্ধুকে নিয়ে কুড়ির বাড়িতে বিচার দিতে যায়। কুড়ির বাবা মহির উদ্দীনের সাথে কথা বলার এক পর্যায়ে সে বাড়ি থেকে দৌঁড়ে বের হয়ে মোমিনের পেটে ছুরিকাঘাত করে। পরে মোমিন কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত আনুমানি ১২টার দিকে মোমিনের মৃত্যু হয়। নিহত লতিফুর কবির মোমিন পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির লুৎফর রহমানের ছেলে। এ ঘটনার সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কুড়িকে গ্রেফতার করেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং দুইজনকে আজ বিকেলে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews