1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুর রেঞ্জের জুন ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৯৫ Time View

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর:

 

১১ জুলাই ২০২৩ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় রেঞ্জ ডিআইজি রংপুরের সম্মেলন কক্ষে ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের সভাপতিত্বে জুন/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতেই ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর জুন/২০২৩ খ্রিঃ মাসের রংপুর রেঞ্জে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনার নিমিত্তে জেলা পুলিশ সুপার’গণকে তাদের কার্যক্রমসমূহ তুলে ধরার আহবান জানান।

 

এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জুন/২৩ মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।

 

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জুন/২০২৩ মাসে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হন রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী।

 

শ্রেষ্ঠ জনাব মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিরস্ত্র), জলঢাকা থানা, নীলফামারী।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী জনাব মোঃ আল মামুন চৌধুরী, এসআই (নিরস্ত্র), মিঠাপুকুর থানা, রংপুর।

শ্রেষ্ঠ বিট অফিসার জনাব আমিনুর ইসলাম, এসআই, বিট নং-০৩, তারাগঞ্জ থানা, রংপুর।

শ্রেষ্ঠ এসআই জনাব মোঃ আল মামুন চৌধুরী, এসআই, মিঠাপুকুর থানা, রংপুর।

শ্রেষ্ঠ সার্জেন্ট জনাব মোঃ মাসুদ হাসান, সার্জেন্ট, ট্রাফিক শাখা,ঠাকুরগাঁও।

শ্রেষ্ঠ থানা জনাব কে.এম. আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা।

শ্রেষ্ঠ সার্কেল জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল, গাইবান্ধা।

শ্রেষ্ঠ ডিএসবি জনাব মোঃ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ডিএসবি, গাইবান্ধা।

শ্রেষ্ঠ কোর্ট জনাব মীর আতাহার আলী, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), সদর কোর্ট, রংপুর।

শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট জনাব মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবহন) (প্রশাসন) ট্রাফিক শাখা, রংপুর।

 

বিশেষ পুরস্কার হিসেবে নির্বাচিত হন-

জনাব জনাব মোঃ মমিরুল হক, এসআই জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধা।

জনাব জনাব মোঃ আহসান হাবিব, এসআই সৈয়দপুর থানা, নীলফামারী।

জনাব এএসআই বিষ্ণুপদ দাস, এএসআই, ফুলিবাড়ী থানা, কুড়িগ্রাম।

 

এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এ এফ এম আনজুমান কালাম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব এস এম রশিদুল হক পিপিএম; আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব এস এম আশরাফুজ্জামান; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট জনাব মুঃ মাহবুবুর রশীদ; পুলিশ সুপার, রংপুর জেলা জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী; রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) জনাব মোঃ আব্দুল লতিফ; ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম; দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম; লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম; গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ডেন্টবৃন্দ; ৪র্থ এপিবিএন এর ডেপুটি কমান্ডেন্ট জনাব মোঃ মাহফুজ রহমান; অতিরিক্ত পুলিশ সুপার, (এটিইউ) জনাব মোঃ শরিফুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ অফিস রংপুর জনাব মোঃ রেজিনুর রহমান; সহকারী পুলিশ সুপার, হাইওয়ে (রংপুর জোন)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews